ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ট্রিপল মার্ডার ঘটনায় নিহত তুষি ও তার বাবা মায়ের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার।সিরাজগঞ্জের তাড়াশে ট্রিপল মার্ডার ঘটনায় নিহত তুষি ও তার বাবা মায়ের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানব বন্ধন করেছে তুষির সহপাঠীদের।

বৃহস্পতিবার (১ (ফেব্রয়ারী) সকালে সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রী পারমিতা সরকার তুষি ও তাঁর বাবা মায়ের হত্যাকারী রাজিব ভৌমিকের ফাঁসীর দাবীতে মানব বন্ধন করেছেন তুষির সহপাঠী শিক্ষার্থী ও শিক্ষকগণ।

সকালে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে মানববন্ধনটি প্রায় এলাকার কোয়াটার কিলোমিটার বিস্তৃত হয়। মানব বন্ধনে বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও কর্মরত সকল শিক্ষক অংশ নেন ।

মানবন্ধনে অঝরে কাঁদলেন তুষির সহপাঠী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি আরো কাঁদলেন শিক্ষক আনিসুর রহমান,প্রধান শিক্ষক আলী হাসান।

উল্লেখ্য,গত শনিবার রাতে ঘাতকের হাতে বাবা মা সহ নিহত তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষির হত্যাকারী রাজিব ভৌমিকের ফাঁসির দাবীতে করা মানব বন্ধন কর্মসূচীতে কান্নার রোল পরে যায়। শিক্ষক শিক্ষার্থী উপস্থিত লোকজন তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে কেঁদে ফেলেন।

এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদ করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রততম সময়ে সনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবী করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।