ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

Arifuzman Arif
জুলাই ১৫, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরের শার্শায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুজ্জামান আরিফ ,শেখ নাসির উদ্দিন,সহিদুল ইসলাম,সেলিম আহমেদ, ইকরামুল হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী প্রমূখ।

সভায় বক্তার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে আহবান জানান

সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।