ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মিজানুর রহমান মিনু
জুন ৩০, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের কাজিপুর থানার নবাগত ওসি এস এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে কাজিপুর প্রেসক্লাব ও কাজিপুর উপজেলা প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটায় কাজিপুর থানায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে।

সভায় সিনিয়র সাংবাদিক শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টি এম কামাল, আবদুল জলিল, গোলাম কিবরিয়া খান, আব্দুর রহিম, শফিকুল ইসলাম, আবু তৈয়ব সুজয়, আমিনুল ইসলাম, এনামুল হক প্রমুখ। এসময় পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসিকে উপজেলার বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল, চুরি-ছিনতাই বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। কাজিপুর থানার নবাগত ওসি এস,এম মোস্তাফিজুর রহমান মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।