ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

Arifuzman Arif
জুলাই ২৬, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধা পৌনে ৬টার দিকে বাগআঁচড়া বাগুড়ী জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে শার্শার বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পিছন থেকে আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো উ-১১-৭৫৮৫)ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে এবং চালক মাসুদুর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করেন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।