ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’মোটরসাইকেল আরোহী নিহত

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ১৬, ২০২৩ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীব নগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা বাবু বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা একে অপরের শ্যালক ও দুলাভাই।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শ্যালক ও দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দোশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে নবীব নগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো ট-১৮-৩১৬২ নং এর ট্রাক তাদেরকে পিষ্ট করে ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।