নিহত জুয়েল রানা বাবু বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা একে অপরের শ্যালক ও দুলাভাই।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শ্যালক ও দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দোশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে নবীব নগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো ট-১৮-৩১৬২ নং এর ট্রাক তাদেরকে পিষ্ট করে ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।