ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক-৫

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।। বেনাপোলে ১২৫ বোতল ফেনসিডিল, ৪০পিস ইয়াবা ও ৩০০ শ” গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কসাই (২৫), কালু হোসেনের ছেলে হানিফ আচড় (২৩), আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯), জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল (২৫) ও নুর ইসলামের ছেলে সোহান হোসেন কালু (২৩) সর্ব থানা বেনাপোল যশোর।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ  তাদেরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামি দের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের কে যশোর আদালতে পাঠানো হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।