বেত্রাবতী ডেস্ক ।। বেনাপোলে ১২৫ বোতল ফেনসিডিল, ৪০পিস ইয়াবা ও ৩০০ শ" গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক কসাই (২৫), কালু হোসেনের ছেলে হানিফ আচড় (২৩), আবুল কাশেমের ছেলে শাহা জালাল (৩৯), জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল (২৫) ও নুর ইসলামের ছেলে সোহান হোসেন কালু (২৩) সর্ব থানা বেনাপোল যশোর।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামি দের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের কে যশোর আদালতে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.