
বেত্রাবতী ডেস্ক।।”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ “এই স্লোগানকে সামনে রেখে শার্শার কায়বা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে সাধারণ খেটে খাওয়া মানুষকে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২হাজার ৩শ ৮৩ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
এসময় প্রত্যেক ওয়ার্ডের মেম্বরগণ সহ সূধীজনেরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
