বেত্রাবতী ডেস্ক।।"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ "এই স্লোগানকে সামনে রেখে শার্শার কায়বা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে সাধারণ খেটে খাওয়া মানুষকে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২হাজার ৩শ ৮৩ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
এসময় প্রত্যেক ওয়ার্ডের মেম্বরগণ সহ সূধীজনেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.