
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫৫ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন(৬০) ও রাকিব হোসেন(১৯)নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
বুধবার(২৬ জুন)সকাল ১০ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবু সাঈদ, এএসআই আবিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
