ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

মিজানুর রহমান মিনু।।
মার্চ ২৬, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।।২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬মার্চ) বিকাল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া চৌরাস্তা বাজারে ৫টি ইউনিয়নের আয়োজনে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাকিম, জেলা আওয়ামীযুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম আব্দুল বারী,রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ সকল নেতৃবৃন্দ।

প্রথমে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, এবং ৫ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব পরিবারের সকল শহীদ, জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে, এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।