
মিজানুর রহমান মিনু কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।।সিরাজগঞ্জের কাজিপুর টু শেরপুর মহাসড়ক পার হতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় নুরানি নামে (৭)এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।সে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কলেজ পাড়া নান্নু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) সকালে নান্নু মিয়ার স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়ি থেকে সোনামুখী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চালিতাডাঙ্গা মোহাম্মাদ নাসিন মহিলা কলেজের পশ্চিম পাশে রাস্তা পর হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি আটো ভ্যান তাকে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। এতে তার বুকে মারাত্মক ভাবে আঘাত পায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে বগুড়ার ধুনটে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি।তবে কোন লিখিত অভিযোগ পায়নি।
