ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় সাংবাদিক ঐক্য পরিষদের মাদক মুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে র‍্যালী 

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। “মাদককে না বলুন এবং নিরাপদ সড়ক চাই” এই প্রতিপাদ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় সচেতনতা মূলক র‍্যালী করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সাংবাদিকবৃন্দরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার বাগআঁচড়া বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সকল সাংবাদিকদের সমন্বয়ে বাগআঁচড়া বাজারে র‍্যালী শেষে নাগরিক সচেতনতায় এক সমাবেশের আয়োজন করেন।

র‍্যালিশেষে অনুষ্ঠিত পথসমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, মাদক একটি ভয়ানক ও সমাজের জন্য অভিশাপ। তাই যেখানে মাদক ব্যবসায়ী থাকবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীর যুবসমাজকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে।

এরই পাশাপাশি সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে হলে নিরাপদ সড়ক একান্ত ভাবে প্রয়োজন। প্রতিনিয়ত অনিরাপদ সড়কে ভয়াবহ মৃত্যুর কোলে ঝরে পড়ছে তাজা প্রাণ। এজন্য নিরাপদ সড়ক চাই আন্দোলনও আরো বেগবান করতে হবে।

অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এক আলোচনা সভায় সাংবাদিক ঐক্য পরিষদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।