ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উৎসব মূখর পরিবেশে শনিবার (২৪শে ফেব্রুয়ারি)বিকাল সাড়ে ৪টায় বেনাপোল রহমান চেম্বারের দি সান রুপ আবাসিক হোটেলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পঞ্চম বর্ষে পদার্পণে শার্শা উপজেলা প্রতিনিধি সাইবুর রহমান সুমন,বেনাপোল প্রতিনিধি সাগর হোসেন,ভ্রাম্যমান প্রতিনিধি শেখ মফিজুর রহমান এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন ভক্ত।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক,এশিয়ান টিভির শার্শা উপজেলা প্রতিনিধি মিলন হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি এইচএম আবুল বাশার,বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,আনন্দ টিভির প্রতিনিধি  আইয়ুব হোসেন পক্ষী,একতা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম,সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম শাহিন,জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সেক্রেটারি কামাল হোসেন বিশ্বাস, বেনাপোল পৌর প্রেসক্লাবের সেক্রেটারি সুমন হোসাইন,প্রতিদিনের সংবাদ মনির হোসেন, দৈনিক রানারের আরিফুজ্জামান আরিফ,গ্রামের কন্ঠ প্রত্রিকার জাহিদ হাসান, গ্লোবাল টিভির রাসেল ইসলাম,এশিয়ান টিভির সেলিম আহম্মেদ,রুপান্তর প্রতিদিনের শাহনেওয়াজ স্বপন,বাংলাদেশ সমাচারের ইকরামুল হোসেন,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাইবুর রহমান সুমন, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপণ,দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম সেন্টু,যশোর বার্তার লোকমান হোসেন রাসেল, একুশে সংবাদ জাকির হোসেন, বাংলানিউজের জিসান আহম্মেদ রাব্বি, দৈনিক যশোর পত্রিকার জসিম উদ্দিন,বাংলাদেশ বুলেটিন পত্রিকার রবিউল ইসলাম, ঢাকা ক্যানভাসের মারুফ হোসেন, ঢাকা সংবাদের ইবাদুল্লাহ, আলোকিত সময়ের নূরে হাবিব, দৈনিক মাতৃছায়া পত্রিকার মুরাদ হোসেন সহ বিভিন্ন টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।