ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন নব নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪  এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৮৫ যশোর-১ শার্শা আসনে  নৌকা মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ের পর শার্শার বাগআঁচড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন  অঙ্গ সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা  করেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

সোমবার (৮ই জানুয়ারি) বিকালে বাগআঁচড়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে  এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল এর সার্বিক পরিচালনায় শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভায় এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন,সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,আসাদুজ্জামান বাবলু,কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বকুল,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু,যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান কাঁকন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদ শান্তি, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু,আবু তালেব মেম্বর  সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি কে ফুলেল শুভেচ্ছা  প্রদান করা হয়।

উল্লেখ্য এবার দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মত যশোর-১ শার্শা আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।