ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে তানভীর শাকিল জয়ের প্রচার প্রচারণায় ব্যাস্ত মুক্তিযোদ্ধারা

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর(সিরাজগঞ্জ)।।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ ১ আসনের নৌকার মাঝি তানভীর শাকিল জয়ের প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন কাজিপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) কাজিপুর উপজেলার সিমান্ত বাজার এলাকায় দোকানে দোকানে নৌকা মার্কার লিপলেট বিতরণ করেন এবং ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতির লক্ষ্যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহ করছেন।

কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এই প্রতিনিধিকে বলেন আমাদের বয়স হয়েছে, তরুনরা মাঠে কাজ করছে, তাদের কাজে উৎসাহ দিতে আমরা কাজিপুরের মুক্তিযোদ্ধারা সব সময় মাঠে আছি।

আমাদের নৌকার মাঝি তানভীর শাকিল জয় সাহেবকে ১০০% ভোট দিয়ে জয় যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি, ১০০% ভোটের মাধ্যমে জয় সাহেবকে জয়যুক্ত করতে পারলে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে তানভীর শাকিল জয় সাহেবকে মন্ত্রী হিসেবে দেখতে চাই দাবি করতে পারবো ইনশাআল্লাহ ।

আমরা আশা রাখি ২০২৪ সালের ৭জানুয়ারী বিপুল ভোটের মাধ্যমে জয় সাহেব এমপি হবেন এবং মন্ত্রী হয়ে, তার দাদা ও বাবার মত সিরাজগঞ্জ কাজিপুর সহ বদেশের সকল মানুষের জন্য কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালাম, গান্ধাইল ইউনিয়ন কমান্ডার শাহ জামাল, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।