
মিজানুর রহমান মিনু।।সিরাজগঞ্জের সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের ভোটার ও ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক ও নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
রবিবার (১৭ ডিসেম্বর) বাদ আসর বয়রা ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।
আরও বক্তব্য রাখেন রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন।ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নুরে ফাতেমা রিনা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম খান সহ ৩টি ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক গন।।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ২০২৪ সালের ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ বিশ্বের কাছে গ্রহণ যোগ্য নির্বাচন ইনশাআল্লাহ।
