ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় কালবৈশাখী ঝড়ের তান্ডব লীলায় আমের ব্যাপক ক্ষতি

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ২৮, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় মাত্র ১০ মিনিটের কাল বৈশাখীর ঝড়ের তান্ডব লীলায় আম সহ কৃষকের সোনালী ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

অধিকাংশ আমের বাগানে ঝরে পড়া আম দেখে মনে হচ্ছে আম দিয়ে প্রকৃতিতে আম দিয়ে চাদর বিছিয়েছে।অধিকাংশ বাগানের ছোট বড় আম পড়ে নষ্ট হয়ে গেছে। ঝরে পড়া আম দেখে মাথায় হাত উঠেছে অনেক আম চাষিদের।

আমচাষিরা বলছেন, ঝড়ে আম বাগানের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আম ঝরে পড়ে গেছে।তবে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখবও নিরূপণ করা সম্ভব হয়নি ।

শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাগানে-বাগানে মাটিতে পড়ে আছে আম। ফেটে নষ্ট হয়েছে অনেক। কোন কোন বাগানে আম গাছের ডাল ভেঙে পড়েছে।

উপজেলার বাগআঁচড়ার পাশ্ববর্তী কুলবাড়ীয়া গ্রামের আমচাষি রাজু বলেন, ৩০ বিঘা জমির ওপর তার আম বাগান রয়েছে। ঝড়ে বাগানের  ২০ থেকে ৩০ শতাংশ আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালও ভেঙে পড়েছে। আম এখনও পরিপক্ক না হওয়ায় ঝরে পড়া আম ৪ থেকে ৫ টাকা কেজির বেশি বিক্রি হচ্ছে না। আর যেসব আম ফেটে গেছে, সেসব কেউ কিনবেও না।

নাভারণ এলাকার আম বাগান মালিক আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালের ঝড়ে তার বাগানের বিভিন্ন জাতের অনেক পড়ে নষ্ট হয়ে গেছে।
বাগআঁচড়া, কায়বা, গোগা এলাকার অনেক আমচাষী জানান,আম্ফান ঝড়সহ গত কয়েক বছরে লোকসানের পরও এবার আমের ফলন ব্যপক হয়েছিলো।এতে করে  স্বপ্ন দেখছিলো অধিক  লাভের।কিন্ত বৃহস্পতিরের মাত্র  ১০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে গেল।স্বপ্নে পড়ে গেলে ভাটা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শার্শা উপজেলার প্রায় অধিকাংশ আম বাগানেই কালবৈশাখী হানা দিয়েছে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন, শার্শায় এবার ৯ হাজার হেক্টর জমিতে আমেী চাষ হয়েছে। এবার বাগানে আমও ভালো ধরেছিল। তবে কালবৈশাখী ঝড়ে সেটা বেশ ক্ষতি হয়ে গেল।তবে  ঝড়ে আমের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

এদিকে ঝড়ে আম ছাড়াও বোরো ধানেরও অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ে ধানগাছ হেলে পড়ায় এবং জমিতে পানি জমে যাওয়ায় ধান চিটা হয়ে যাওয়া এবং পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।