ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাঠে ধান গোছাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ২৭, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় বৃষ্টি আসার আগ মূহুর্তে মাঠে ধান গোছাতে গিয়ে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকালে উপজেলার পাড়ের কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে বৃষ্টি আাসর আগে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোছাতে যায়। তারা মাঠে ধান গোছানো অবস্থায় আনুমানিক পৌনে ৫টার দিকে বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে গেলে পাশে থাকা তার ভাই সহ অন্যরা দেখে  চিৎকার দেয়। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব, বলেন, হাসপাতালে আসার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে।

আজিজুলের অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।