
বেত্রাবতী ডেস্ক।। শার্শায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।
রবিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার সময় উপজেলার গোড়পাড়া বিশ্বাস বাড়ী শাহজান বিশ্বাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন শার্শার গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কর্মরত।
হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে কাউন্টারে যাচ্ছিলেন।পথিমধ্যে গোড়পাড়া বিশ্বাস বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে সহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করেছে।
