ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিদ্যালয়ের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ১০, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া সকল মালামাল উদ্ধারসহ সেলিম সরদার (৩২) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।

আটক সেলিম, পিতা-মৃত শহীদ সর্দার, সাং- নারায়ণপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

পুলিশ জানায়, গত ০১/০৪/২৩ খ্রিঃ বেনাপোল বাজার প্রাইমারি স্কুলে একটি চুরি সংঘটিত হয় এবং এ সংক্রান্তে স্কুলের সভাপতির এজাহারে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৫, তারিখ ০২/০৪/২৩খ্রিঃ ধারা ৫৪৭/৩৮০ দঃবিঃ রুজু হয়।এরই প্রেক্ষিতে ১০ এপ্রিল সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার নারায়ণপুর আসামির বসত বাড়ি হতে চুরি হওয়া সকল মালামাল ল্যাপটপ, দুইটা প্রজেক্টর, প্রিন্টার, পানির মোটর, ফ্যান, বক্স সহ যাবতীয় হারানো জিনিসপত্র উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটককৃত আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।