ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিজানুর রহমান মিনু।।
এপ্রিল ২, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও বিভিন্ন দপ্তরের সাবেক সফল মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপির ৭৫ তম শুভ জন্মবার্ষিকী মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর উপজেলা আঃলীগ ও সকল সহযোগী সংগঠন।

এ দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদে মোহাম্মদ নাসিম সেবা চত্বরে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ, মিলাদ মাহফিলের আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন ও উপজেলা আঃলীগ।

রবিবার (২ এপ্রিল)বিকাল ৩ টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সুযোগ পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার।

মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,মরহুমের ছোট ছেলে তম্ময় মনসুর,উপজেলা আঃ লীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, সহসভাপতি ও পৌর আঃলীগের সভাপতি জি এম তালুকদার, সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, মহিলা আঃলীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমুখ।

উপজেলা আঃলীগের প্রচার সম্পাদক শওকত আকবর এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন,উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাবৃন্দ,সুশীল সমাজের এক অংশ সহ সর্বসাধারন।এর আগে উপজেলার বিভিন্ন এতিমখানায এক হাজার ছাত্রদের মাঝে তিনদিনের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাত্ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন।গত ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোকে মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল, সেই সংকট আর কাটেনি। দীর্ঘ ১০ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুন মারা যান রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।