ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,নিহত-১,আহত-২

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১৩, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরা যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে অপরদিক থেকে আসা একটি বাসের সাইড দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়রা যাত্রীদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা. ধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।