ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আমদানিকৃত পণ্য চুরির দায়ে দুই চোর আটক

বেনাপোল প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ১৪ টি বিল্ডিং স্ট্রাকচার চুরির দায়ে দুই চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে আনসার সদস‍্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল স্থল বন্দরের টিটিআই মাঠ থেকে চুরির যাওয়ার ঘটনায় তাদেরকে আটক করা হয়

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে সাজু শেখ (৩৫) ও ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইছাক আলী (৩২)।

পিসি সাকিব জানান, পণ্য চুরির অভিযোগে আটকৃতদের কে বেনাপোল স্থলবন্দরের ক‍্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ‍্যের ভিত্তিতে বেনাপোল ছোটআঁচড়া গ্রামের এক পরিত‍্যক্ত ডোবা থেকে চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ভারত থেকে আমদানিকৃত ১৪ টি বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল‍্য প্রায় তিন লক্ষ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।