ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোম্যান্সল্যান্ডে বসলো ভাষা প্রেমিদের মিলন মেলা

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।  দেশের একমাত্র স্হলবন্দর বেনাপোল সীমান্তের শূন্য রেখায় গত ২০ বছর ধরে দুই দেশের ভাষা প্রেমীরা যৌথভাবে পালন করে আসছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও ২১ তম ২১ ফেব্রুয়ারী দিবসটি পালন করলো দুই দেশের দুই বাংলার ভাষা প্রেমি মানুষেরা। দিবসটিতে হাজার মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস, বিধায়ক  বীনা মন্ডল, বঁনগাও পৌরপ্রধান গোপাল শেড, সাবেক সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বে ভারত থেকে আসা শতশত বাংলা ভাষী বাংলাদেশিদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে ও মিষ্টি দিয়ে বরণ করে নেয় একে অপরকে।

এরপর নোম্যান্সল্যান্ডে কাঠ-বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ কার্যক্রম।

জাঁকজমক এ মিলন মেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য, ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,২১ উদযাপন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। ভারতের পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঁনগাও পৌর সভার মেয়র শংকর আঢ্য, উওর ২৪ পরগনা জেলার মেন্টর গোপাল শেড।এছাড়া ও অনুষ্ঠানে উভয় দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো অংশ নেয়।

দুই দেশের জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার ভাষা প্রেমী মানুষ দিবসটি উদযাপন করে যৌথভাবে। এসময় ভাষার টানে বাঙালির বাঁধন হারা আবেগের কাছে মিলে মিশে একাকার হয়ে যায় দুই বাংলার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।