
মিজানুর রহমান মিনু কাজিপুর প্রতিনিধি।। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলার সিমান্ত বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধাদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) কাজিপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিনের সভাপতিত্বে কাজিপুর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালাম এর সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন কাজিপুর উপজেলা সাবেক কমান্ডার সোলাইমান হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ রশিদ, গান্ধাইল ইউনিয়ন সাবেক কমান্ডার শাহজামাল, শুভগাছা ইউনিয়ন সাবেক কমান্ডার আঃ সালাম।
এসময় সকল মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
