ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শীতার্ত মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানান এমপি তানভীর শাকিল জয়

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ১১, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় চরছিন্না যমুনা নদীর পশ্চিম পাড়ে চর অঞ্চলের গরীব অসহায় দুঃস্থদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেন এমপি তানভীর শাকিল জয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত।

যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।শীতে কাপড়ের অভাবে মানুষ কাঁপতে থাকে, জাগ্রত মমত্ববোধ, মানবতার তাগিদে আমাদের উচিত তাদের পাশে দাড়ানো।

উক্ত শীতবস্ত্র বিতরণে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মনসুর নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মামুন, মনসুর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।