ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় ওয়ালটনের পক্ষ থেকে মৃত ক্রেতার পরিবার কে আর্থিক সুবিধার চেক হস্তান্তর

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৪, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পিন্টুর পরিবারকে আর্থিক সুবিধার চেক হস্তান্তর করলেন ওয়ালটন পরিবার।

নিহত পিন্টু বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল উত্তরপাড়া আনসার মোল্লার ছেলে।

নিহত পিন্টু ওয়ালটন শোরুম থেকে ৫০ হাজার টাকার পণ্য কিনেছিলেন। ২৬ হাজার টাকা জমা দেয়ার পর পিন্টু সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার পরিবার কে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড প্রদান করে চেক হস্তান্তর করা হয়।এসময় তার পরিবারকে নগদ ২৪হাজার টাকা প্রদান করা হয়।

বুধবার সকালে বাগআঁচড়া উত্তরপাড়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম মেম্বর।

বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন খুলনার (R,s,m)রিফাত হাসান খান, ( R,c,m)কে এম নজরুল ইসলাম, সাংবাদিক আরিফুজ্জামান আরিফ, আসাদুজ্জামান নয়ন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যশোর ওয়ালটন গাড়িখানা প্লাজা ম্যানেজার মিজানুর রহমান, নাভারন প্লাজা ম্যানেজার হেদায়েতুল ইসলাম, বেনাপোল প্লাজার ম্যানেজার হুমায়ুন কবির, নাভারণ হায়ার ডেপুটি ইমরান আলী, নাভারণ হায়ার এক্সিকিউটিড সবুজ চন্দ্র দে ও সেলিম রেজা প্রমুখ।

উল্লেখ্য গত ১০ডিসেম্বর যশোর সাতক্ষীরা মহাসড়ক জামতলা সামটা ঈদগার সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন পিন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।