ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় রেন্ট এ কার এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইউছুপ ও সাধারণ সম্পাদক  মনা  নির্বাচিত

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ২৪, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়ায় রেন্ট এ কার (রেজি নং ৬৬৯) ত্রিবার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইউছুপ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হাসান আলী মনা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বাগআঁচড়া রেন্ট এ কার কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটি বুথে চলে ভোটগ্রহণ

বাগআঁচড়া রেন্ট এ কার শ্রমিক কল্যান সমিতির ত্রিবার্ষিক এ নির্বাচনে ৫ টি পদের মধ্যে ১১ প্রার্থীর নির্বাচনে মোট ১৩৮ জন ভোটারের মধ্যে ১২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে ৫টি পদে কোন প্রতিদন্ধি না থাকায় সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,সহসাংগঠনিক সম্পাদক নয়ন,কোষাধ্যক্ষ নাসির উদ্দীন,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ,প্রচার সম্পাদক কুদ্দুস আলী ও কার্যনির্বাহি সদস্য রাকিব হাসান বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যন্যোর মধ্যে বেসরকারি ভাবে ভোটে নির্বাচিত হয়ে জয়লাভ করেন সহসভাপতি পদে আব্দুল ওহাব,যুগ্ন সম্পাদক আবু রাসেল,সহসাধারন সম্পাদক সফিউল আলম মিন্টু,  নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম।দ্বিতীয় নির্বাচন কমিশন হিসেবে ছিলেন আনিছুর রহমান কিনা।

সুষ্ঠ ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থেকে দায়িত্ব পালন করেন। নির্বাচিত সভাপতি ইউছুপ আলী জানান,যারা আমাকে মুল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন আমি তাদের নিরাপদ ও স্বার্থ রক্ষার্থে কাজ করে যাব।

এ সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।