ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে চাল কল মালিক সমিতির কমিটি গঠন,সভাপতি রাজ্জাক, সম্পাদক সাত্তার

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ২২, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগন্জের কাজিপুর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি সহ দুইজন সদস্য মৃত্যু বরণ করায় এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার পরানপুর বাজারে কাজিপুর চাল কল মালিক সমিতির আয়োজনে উপজেলা চাল কল মালিক সমিতির সহ সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা – পর্যায়ালোনা শেষে অন্যান্য সদস্যদের প্রস্তাব ও সমর্থনের আলোকে কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকারকে সভাপতি এবং সহসভাপতি আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক পদে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, কমিটির কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা (নবাগত) খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য গুদাম অফিসার ইনচার্জ পলাশ ভৌমিক সুত্রধর, সাবেক খাদ্য নিয়ন্ত্রক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সোবহান সহ সকল চাল মিলের মালিকগন । উল্লেখ উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিজুর রহমান( হরিনাথপুর) , সদস্য শহীদ মোল্লা (মেঘাই) সদস্য শহর মন্ডল (সিরাজগঞ্জ) মৃত্যু বরণ করেন।

তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে নবাগত কমিটির সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।