
মিজানুর রহমান মিনু কাজিপুর।।সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বাদ জুম্মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রতনকান্দি, বাগবাটি,ও ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় (হরিণা পিপুল বাড়িয়া) থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক হয়ে পিপুল বাড়িয়া মুক্ত মঞ্চ হয়ে দলীয় কার্যালয়ে আসেন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির (ভার্চুয়াল) বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় এসময় সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।,রতনকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট, সেচ্ছাসেবলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগের সভাপতি আঃ আলীম।বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।জেলা ছাত্রলীগের সহসম্পাদক জুয়েল সামি সহ রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
