
সারাদেশের ন্যায় যশোর জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শার্শায় মোট ১৪৩ ভোটের মধ্যে ১৪০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে।
সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে (ইভিএম) এর মাধ্যমে এএ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ৭৩ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল আলম ৬৭ (টিউবওয়েল), সাহেলা জেসমিন ৯৪ (মাইক),শাহান খাতুন ৪৩ (বল). নাছরিন আরা চৌধুরী ০৩ (দোয়াত কলম) ভোট পেয়েছেন।
অপর দিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া) প্রতিক নিয়ে সাইফুজ্জামান পিকুল ১৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী মারুফ কামাল পেযেছেন ১০ (আনারস)।ভোট।
নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন নিবাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী।
