
মোংলা প্রতিনিধি।।ট্রানজিট চুক্তির আওতায় মোংলা বন্দরে পন্য খালাস শুরু করেছে ভারত। বাংলাদেশী মালিকানা এমভি রিশাদ রায়হান লাইটারে থাকা দুইটি কন্টেইনার থেকে মেশিনারিজ পন্য খালাসের মধ্য দিয়ে মোংলা বন্দর ব্যবহারের কার্যক্রম শুরু করেছে ভারত।
সোমবার বেলা ১১ টায় বন্দরের ৯ নং জেটিতে আনুষ্ঠানিক পরিক্ষামুলক ট্রানজিট চুক্তির কার্য্যক্রম শুরু হয়।
এ সময় মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার প্রণয় কুমার বর্মা ছাড়াও বন্দরের ঊর্ধ্বতন কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।
মার্কস লাইনের দুটি কন্টেইনারের মধ্যে একটি কন্টেইনারে ইলেক্ট্রোস্টিল কাস্টিংস লিমিটেডের ৭০ প্যাকেজের ১৬ দশমিক ৩৮০ টন লোহার পাইপ এবং আরেকটি কনটেইনারে ২৪৯ প্যাকেজে আট দশমিক পাঁচ টন প্রিফোম নিয়ে লাইটারটি মোংলা বন্দরে আসে। মোংলা বন্দরের খালাস হওয়া এসব পন্য বাংলাদেশের কুমিল্লা স্থল বন্দর হয়ে ভারতে প্রবেশ করবে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের মাধ্যমে ভারতের সাথে পণ্য পরিবহণের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক সৃষ্টি হলো। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের বন্ধুপ্রতিম দেশের সাথে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।
এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার ইনডার জিত সরকার বলেন,২০২২ সালের মধ্যে পরিক্ষা মুলক সব মালামাল মোংলা ও চট্রগ্রাম বন্দরে খালাস করা হবে। এর পর দুই দেশের সরকারের নতুন চু্ক্তি মোতাবেক আবার ট্রানজিট কার্যক্রম পরিচালনা করা হবে।
