
আসাদুজ্জামান নয়ন ।। শার্শার বাগআঁচড়ায় বার্ষিক আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) বুধবার সকালে শার্শা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ও উপজেলার শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মন্ডল, বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব রানা, বাগআঁচড়া ইউনিয়ন আ’লীগ নেতা আসাদুল ইসলাম মেম্বার, আসমা খাতুন নাম্বার, বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, শহিদুল ইসলাম মন্তুু, সহকারী শিক্ষক সাহেবা খাতুন, সেলিনা আক্তার, ফারুক আহমেদ, রেশমা ইয়াসমিন, রাশিদা খাতুন, সুমনা মুন্নি, মামুন হাসান, জিল্লুর রহমান, মাহফুজুর রহমান, ফাতিমা রোকসানা ঝিলিক, মাসুমা আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব টিটো প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
