
বেত্রাবতী ডেস্ক।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হয়ছে।
কর্মসূচীর মধ্যে ছিলো পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া, জন্মদিনের কেক কাটা ও শিশুদের মাঝে খাবার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও সবশেষে পরিষদ চত্বরে জাতির পিতার স্মরণে ফুলের চারা রোপন।
বৃহঃস্পতিবার দিবসটি পালনে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান হাই, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ চঞ্চল, যুবলীগ নেতা মিলন হোসেন, মিন্টু, মোস্তফা, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রান্ত সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ ও ইউনিয়ন পরিষদের মেম্বরগন উপস্থিত ছিলেন।
