
সিরাজগঞ্জ প্রতিনিধি।। “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন”।এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই বাজারে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।
শনিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে মেঘাই বাজারের পরিচ্ছন্নতা অভিযানে ব্যবসায়ী ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা হোক সবার দায়িত্ব। আসুন, নিয়মিত জমে থাকা পানি অপসারণ করি, মশার প্রজননস্থল ধ্বংস করি এবং সুস্থ-নিরাপদ পরিবেশ গড়ে তুলি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
