ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে পরিবহনের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত

Arifuzman Arif
ডিসেম্বর ১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়া বাবার বাড়িতে বেড়াতে এসে লিটন পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছে।

রোববার(৩০ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধায় তিনি রাস্তা পার হয়ে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। হঠ্যৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেল এর একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে গিয়ে মাথা ফেটে তার মৃত্যু হয়।

নিহতের বোনের ছেলে জসিম জানান, দু’দিন আগে খালা হালিমা বাবার বাড়ী সাতমাইল আমতলায় বেড়াতে এসেছিলো।ঘটনার সময় হালিমা রাস্তা পার হয়ে তার ছোট ভাই রশিদের দোকানে যাচ্ছিলো।এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী লিটন ট্রাভেলস পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার ওসি মহাসীন আলী  জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।