ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার শংকরপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের ধান

Arifuzman Arif
নভেম্বর ২৭, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছার শংকরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের পরিশ্রমে উৎপাদিত ধান।

বৃহঃস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে তিনি অতিরিক্ত আয়ের আশায় ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক রাজু বলেন, সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করা হয়েছে।

রাজুর স্ত্রী জানান, তারা নিজেদের শ্রমে ধানের পরিচর্যা করেন। পরিচর্যার পেছনে যে খরচ হয়, তা দিয়েই তাদের সন্তানদের পড়াশোনার ব্যায় চলে। ধান পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।

স্থানীয়দের ধারণা,পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।