
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার রুদ্রপুর গ্রামের ধান ক্ষেতে কাজ করার সময় ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে কৃষকরা।
বুধবার(১৭ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুল কাদের নামে এক কৃষক ধানের জমিতে সাপটির দেখা মেলে। এসময় অনান্য কৃষকদের সাথে নিয়ে সাপটিকে তাৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলা হয়।
কৃষক ওয়ায়দুর রহমান জানান,,ফেইসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি এবং শুনেছি। এরা ধানের জমিতে থাকতে পছন্দ করে। এবার বাস্তবে ধানের জমিতে এ সাপের দেখা মিললো। সকালে আমরা কয়েক জন ধান ক্ষেত পরিষ্কারের কাজ করছিলাম।হঠাৎ সাপটি কে সামনে পেচিয়ে শুয়ে থাকতে দেখতে পাই। এসময় আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক সাপটি কে পিটিয়ে মেরে ফেলি।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে যে সকল সাপ দেখা যায় তাদের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।
এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শহিদ হাসান বলেন, রাসেলস ভাইপার সাপ একটি বিষাক্ত সাপ। সাধারণত এদের লোকালয়ে খুব কমই দেখা যায়। এক সাথে অনেক বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন।
