ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বেত্রাবতী ডেস্ক।।
জুলাই ১৫, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের ভিন্ন মত প্রকাশ করেছেন ভুক্তভোগী আমিন রিজাউল গাইন।

সোমবার (১৫জুলাই( দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্যে তিনি এ ভিন্ন মত প্রকাশ করেন।

জানা গেছে,যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের মৃত সুলতান গাইনের ছেলে রিজাউল ইসলাম দীর্ঘ দিন ধরে সুনামের সহিত জমি জরিপ কারী (আমিন)এর কাজ করে আসছে।

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক ভাবে সুনাম নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিক তায় গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করে যাচ্ছে। ফলে তার সামাজিক সুনাম নষ্ট হচ্ছে।

এমতাবস্থায়,এলাকাবাসির মধ্যে বিরুপ মন্তব্যের সৃষ্টি হয়েছে। তারা রিজাউল গাইনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে।

বাগআঁচড়া প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে রিজাউল গাইন লিখিত বক্তব্যে জানান, আমি বিগত কয়েক বছর ধরে সততা নিষ্ঠা ও সুনামের সহিত এলাকায় জমি জরিপ (আমিন)কারী হিসাবে কাজ করে আসছি। যার রেজিষ্টিশন নং- পি এফ ৩৭২৩৩। কিন্তু গত শনিবার একটি জমিজরিপ করাকে কেন্দ্র করে একটি মহল তাদের স্বার্থ চারিতার্থ না করতে পেরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা আমার পেশাকে কলুষিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।