
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২জুলাই) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সহকারী শিক্ষক হাদিউজ্জামানের পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
অভিভাবক সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক রুহুল আমিন, আল আমিন, নাসিম রানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, অভিভাবিকা ও গনমাধ্যর্মী, ছাত্র ছাত্রী সহ অনেকে।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
