ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বেনাপোল প্রতিনিধি।।
এপ্রিল ৫, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারী আব্দুল করিম (৫৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর রাতে দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল করিম যশোরের ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।

র‌্যাব জানায়, ২০১০ সালের ২২ জুন বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ঝালকাঠি সদর থানা এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ঝালকাঠি মাদক আইনে মামলা দায়ের হরা হয়। প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আসামী আব্দুল করিমের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। ঝিকরগাছা থানাকে গ্রেফতার করতে আদালত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ঝিকরগাছা হতে বেনাপোলের দৌলতপুর এলাকায় নিজেকে আত্মগোপন রেখেছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটিসহ মোট দুইটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।