ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা হত্যাকান্ডে জড়িত প্রেমিকসহ দুইজন আটক

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ৫, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের বেনাপোলের কাগজপুকুরে তৃতীয় লিঙ্গের শেখ রেশমা হত্যাকান্ডে জড়িত নিহতের প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন কাগজপুকুর পশ্চিম পাড়ার রেশমার প্রেমিক জাফর হোসেন (৩২) ও তার সহযোগী উত্তর পাড়ার টিটু মোড়ল (৩০)।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে শার্শা উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই শংকর কুমার বিশ্বাস জানান, প্রথমেই তারা রেশমা হত্যাকান্ডে জড়িত অভিযোগে ফারুক হোসেন নামে এক যুবককে আটক করেন। ফারুক হোসেনের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার সাথে জড়িত অভিযোগে নিহতের প্রেমিক জাফর হোসেন এবং তার সহযোগী টিটু মোড়লসহ কয়েকজনের নাম প্রকাশ করেন। সেই সূত্র ধরে শার্শার গোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফর হোসেন ও টিটু মোড়লকে আটক করা হয়। তাদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ গত ১০ মার্চ রাতে তৃতীয় লিঙ্গের সদস্য রেশমাকে খুন করে মাটি চাপা দেওয়া হয়। খবর পেয়ে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ মার্চ দুপুরে মৃতদেহ উদ্ধার করে। ১২ মার্চ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়। ১৩ মার্চ আদালতে ফারুককে সোপর্দ করলে হত্যার বিষয়টি স্বীকার করে হত্যার সাথে জড়িতদের নাম ও কি কারণে হত্যা করা হয়েছে সব জবানবন্দি দেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।