ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই  বাংলাদেশি যুবক আহত

বেনাপোল প্রতিনিধি।।
এপ্রিল ৩, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছে।

এসময় বিজিবি তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মঙ্গলবার(০২ এপ্রিল) রাত ১০ টার সময় বেনাপোল দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু(৩৭)।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল  খুরশিদ আনোয়ার  জানান,মঙ্গলবার রাতে  কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। এসময় তাদের পায়ে ও চোখে গুলি লাগে।

বিজিবি সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ  করা হবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।