ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি জয়

মিজানুর রহমান মিনু।।
মার্চ ১৭, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।।বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশের ৩৭টি প্রতিষ্ঠানের ১৩৪০ জন শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী ও জায়নামাজ বিতরণ করেন সিরাজগঞ্জ ১ সাংসদ তানভীর শাকিল জয়।

রবিবার (১৭মার্চ) বেলা  ১১টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত আকবর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার,
সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান মুকুল, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হোসেন,উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমুখ।

স্বাধীনতা স্কয়ারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান, এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুত্তালিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।