ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে কবরস্থান থেকে তৃতীয় লিঙ্গের এক নারীর লাশ উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি।।
মার্চ ১১, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোলের একটি কবরস্থান থেকে রেশমা (২৫) নামে তৃতীয় লিঙ্গের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার সময় যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাগজপুকুর এলাকার একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে।

নিহত রেশমা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত জাকির হোসেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবত বেনাপোলের রেশমা নিখোঁজ রয়েছে শোনা যাচ্ছিলো। আজ সোমবার সকালে ঘটনাস্থলে কবর স্থানের ভিতর নতুন মাটি তোলা দেখে সন্দেহ হলে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানার সহায়তায় মাটি খুঁড়ে মেয়ে মানুষের চুল ও পচা লাশের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিকালে ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তৃতীয় লিঙ্গের নারী রেশমাকে গলায় চাকু দিয়ে জবাই করে। এরপর কবর স্থানে পুঁতে রাখা হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফারুকসহ আরো ৫-৬ জন ব্যক্তি এই হত্যা কান্ডের সাথে জড়িত বলে জানা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।