ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার আমলাই গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ৯, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে এক গৃহবধূ (২১) কে ধর্ষণের অভিযোগে উঠেছে ইমাম হোসেন(২৮)নামে এক যুবকের রিরুদ্ধে।

গত বৃহঃপতিবার রাতে ঘটনাটি ঘটে।ধর্ষক ইমাম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে।

এদিকে ঘটনার ৩দিন পার হয়ে গেলেও  থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

নির্যাতিতা গৃহবধূর বরাত দিয়ে তার শ্বাশুড়ী জানায়,ওই দিন রাতে আমরা বাড়ির লোকজন সন্ধায় ওয়াজ মাহফিল শুনতে যাই। বউমা অসুস্থ বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিলো।রাত ১০ টার দিকে অভিযুক্ত  ইমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেংগে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে আমার বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান ,ধর্ষণের শিকার গৃবধুর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি  ইমাম আলীকে ক্লাবে নিয়ে জিজ্ঞেস করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম মনিরুজ্জামান জানান,ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। আজ ঘটনাটি জানার সাথে সাথে পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়ি পাঠিয়েছি এবং তাদের আইনগত সকল সহোযোগিতা পুলিশের পক্ষ থেকে  দেওয়া হবে বলে আশ্বস্ত  করে তাদের শার্শা থানায় এসে অভিযোগ দেওয়ার জন্য আসতে বলেছি। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।