
মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ি ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
২০২৩ /২০২৪ অর্থ বছরে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকায় নিবন্ধনকৃত জেলেদের মাঝে বুধবার (৬মার্চ) উপজেলার মেঘাই খাদ্য গুদামের সামনে থেকে ইউনিয়নের ৪০ জন জেলের মাঝে ৮০কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বকুল মিয়া, বাবলু মিয়া, আলমগীর হোসেন, মনির হোসেন, মকবুল হোসেন প্রমুখ।
জেলে কার্ডের চাল বিতরণ কালে জানতে চাইলে জেলেরা জানান জাটকা ধরা বন্ধ করেছি, তাই সরকার আমাদের খাদ্যশস্য হিসেবে চাল দিয়েছে। আমরা চাল পেয়ে অনেক খুশি।আমরা জাটকা ধরা থেকে বিরত থাকবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
