ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও প্রভাষক আব্দুল জলিল গুরুতর আহত

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক ও প্রভাষক আব্দুল জলিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে সোনামুখী আসার পথে চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল জলিল সিরাজগঞ্জের মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের বিশিষ্ট বাউল শিল্পী ও পালাকার হাসান আলী চিশ্তির ছেলে ও জাতীয় দৈনিক আজকের জনবাণী (অনলাইন) পত্রিকার সম্পাদক ও আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক।

এছাড়াও তিনি দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সড়ক দুর্ঘটনায় জলিল সাহেবের হাত এবং পা ভেঙে গিয়েছে।

তাকে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। সাংবাদিক জলিল সকলের কাছে দোয়াপ্রাার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।